ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে ওয়ালিউর রহমান আপেল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁ) ঘিরে দলের অভ্যন্তরে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের তীব্র প্রতিযোগিতা। এ আসনে দলীয় মনোনয়ন পেতে আলোচনার শীর্ষে রয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

 কেবল একজন মুক্তিযোদ্ধা, শিক্ষিত ও সৎ নেতা হিসেবেই নয়, বরং কেন্দ্রীয় বিএনপির ঘনিষ্ঠ মহলেও তার রয়েছে শক্ত অবস্থান। এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষিত মহলের মাঝে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।

 

বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য।৭১ এর রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধা, আর্দশ ও পারিবারিক সক্ষমতা, শিক্ষানুরাগী,পরিচ্ছন্ন রাজনীতিবিদ , ক্লিন ইমেজের ব্যক্তি ওয়ালিউর রহমান আপেল অবস্থানকে আরও শক্ত করেছে।

যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক থাকা অবস্থায় তিনি সোনারগাঁয়ের অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় এলাকাভিত্তিক জনসমর্থনে এগিয়ে আছেন তিনি।

একজন সচ্ছ ও ক্লিন ইমেজধারী রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ওয়ালিউর রহমান আপেল,  দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এই নেতা। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি।

দলীয় কর্মসূচি ও বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের কে প্রতক্ষ্যভাবে সহযোগিতা করেছেন।তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা।

কে পাচ্ছেন মনোনয়ন? স্থানীয় ভাবে এসএম ওয়ালিউর রহমান আপেল কে নিয়ে সক্রিয় প্রচারণায় আছেন দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা । ওয়ালিউর রহমান আপেল এর পক্ষ থেকে উঠেছে আধুনিক ও সৎ নেতৃত্ব ও জাতীয় পর্যায়ে দৃশ্যমান ভূমিকার বিষয়টি।

 

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসম্পৃক্ততা, সাংগঠনিক কাঠামোর সঙ্গে সম্পর্ক, এবং নির্বাচনে বিজয়ের সম্ভাব্যতা বিবেচনায় রাখা হবে।

এখন দেখার বিষয়, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি শেষ পর্যন্ত কাকে বেছে নেয়—তরুণ নেতৃত্ব। তবে তৃণমূল নেতৃত্বে ও জনগণের আস্থায় এগিয়ে এসএম ওয়ালিউর রহমান আপেল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর