ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:০০ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে কালীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।


অভিযানকালে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়, কাকিনা কবি বাড়ি সংলগ্ন সালমান বেকারি  ৪০ হাজার টাকা (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের জন্য কাকিনা বাজারস্থ টিপু সুলতান গুল ফ্যাক্টরি ২০ হাজার টাকা জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের অপরাধে কাকিনা রেলস্টেশনের পাশে খান ট্রেডার্স ৫০ হাজার টাকা (জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের অপরাধে) প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের ফলে শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন জীবনহানিকর রোগে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর