ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৭ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ে নিজামপুর মাওলানা আব্দুল গণি (রহ:) দাখিল মাদরাসার ২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে মাদরাসা মিলনায়তন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

মাদরাসা প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মুজাহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার আহম্মেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন,ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রিয়াদ হোসেন রাসু, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন শাহিন, সমাজসেবক ইউনুস নবী মিনার, মাদরাসা সুপার এম এ কাশেম, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহ সভাপতি মো. খায়ের উদ্দিন মাসুক, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন মাসুদ, নুরানী বিভাগের শিক্ষক মাওলানা মহিউদ্দিন। এসময় অভিভাবক হাফেজ নোমান, সহকারী সুপার এম এ মালেকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং দেশ ও সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নবীন ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর