ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

টাঙ্গাইলের দেলদুয়ারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের দেলদুয়ারে রাফি মিয়া (২০) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬ আগস্ট(শনিবার) দিবাগত রাতে উপজেলার লাউহাটী উনিয়নের চর লাউহাটী আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। রাফি ওই এলাকার রানা মিয়ার ছেলে। রানা মিয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পেয়ে পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, আশ্রয়ন প্রকল্পের বসত ঘরের ধন্যার সঙ্গে রাফি মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শনিবার রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর