ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ রোববার বিকেল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।  তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।


বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।’


ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সিইসি বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তপশিল ঘোষণা করা হবে। ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল গেল সিইসির সাক্ষাতে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর