ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

নেত্রকোনায় কাকন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় কাকন হত্যায় জড়িত খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ১৫ গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার দাপুনিয়া বাজারে এ বিক্ষোভ হয়। বিক্ষোভ কর্র্মসূচিতে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ অন্তত ১৫ গ্রামের নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন: কাকনের স্ত্রী আফরিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুন, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম ও অধ্যক্ষ আঃ রহিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১২ দিন আগে এ হত্যাকাণ্ড সংঘটিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। বিক্ষোভকারীরা আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কাকন আহমেদ রেলওয়ে বিভাগে পয়েন্টসম্যান হিসেবে চাকরি করতেন। গত ৫ আগস্ট রাত ১টার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। এতে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার পথে কাকন তার স্বজনদের কাছে হামলাকারীদের নাম-পরিচয় বলে যান। এ ব্যাপারে ১৫ জনকে আসামী  করে পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর