ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয়

সিংগাইরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩২ পিএম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার(২০ আগস্ট) এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া  দেওয়ান কমপ্লেক্সে এলাকা থেকে একটি  বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

পরে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আউয়াল শরিফ খোকন, সিংগাইর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো.ইলিয়াস হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম,পৌর বিএনপিনেতা আতাউর রহমান আতা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল আলম, রমজান আলী, সজিব হোসেনসহ সিংগাইর উপজেলার সকল স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর