ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

নেত্রকোনায় ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক এরশাদ আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, নেত্রকোনা মডেল থানার এসআই ফজলুল করিম গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত এরশাদ আলীর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। শুক্রবার সকাল ১১টার দিকে কয়েক শিশু তার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় এরশাদ তার নাতনী সম্পর্কীয় এক প্রতিবেশী শিশুকে সোনার আংটি ও ১শ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে অভিভাবকরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।


ওদিকে ধর্ষক এরশাদ আলী ঘটনার পরপরই পালিয়ে যায়। এসআই ফজলুল করিম জানান, এরশাদ আলী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রামে আত্মগোপন করেছিল। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মডেল থানার পাশাপাশি কসবা থানা পুলিশ গ্রেপ্তার অভিযানে অংশ নেয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। # 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর