ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

নাটোরে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতার  মাঝে বিতরণ  করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। বুধবার (২৭ অগাস্ট) দুপুরে  শহরের নিচা বাজার এলাকায় ‘পলিব্যাগ পরিহার করি পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে একটি র‍্যালি বের করে নিচাবাজার ব্যবসায়ি ইউনিটি। পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।


এসময় জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে নাটোরকে পলিথিন মুক্ত করার জন্য উদ্যেগ নেয়া হয়েছে। বাজারে জনগনের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের দেরকে উদ্বুদ্ধ করব পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাতে পলিথিন মুক্ত করা হবে। আমরা চাই পলিথিনের ব্যবহার কমে আসুক। পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, নিচাবাজার ব্যাবসায়ির ইউনিটির সভাপতি সাইফুল্লাহ ,সাধারন সম্পাদক  রাশেদ উদ্দিন সহব্যবসায়ী বৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর