ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর

নারীসহ আহত ৫

রূপগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩০ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকার যুবদল নেতা অলি মাতবরের বাড়িতে গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে । এ ঘটনায় নারীসহ পাঁচ জন আহত হয়েছে। 

 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার যুবদল নেতা অলি মাতবর রিকশায় ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে নাগেরবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন। ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।

 

 একপর্যায়ে অলি মাতবর দৌঁড়ে তার বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়েও হামলা চালিয়ে ভাংচুর ও তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। হামলাকারীরা গৃহকর্তা অলি মাতবর(৪৩), তার ভাই খলিল মাতবর(৪১), স্ত্রী বুবলী আক্তার(৩৬), প্রতিবেশী শফিকুল ইসলাম(৩৫), নয়ন মিয়াকে(২২) কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর