ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

মাওলানা শামসুদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

আজ শনিবার বাদ আসর রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও পৌরসভার যাদুঘর ০১ নং গেইট ইছাপাড়া বাইতুল আকসা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও আলোকিত মানুষ। তিনি শুধু একজন আলেমই নন, ছিলেন সমাজের কল্যাণে নিবেদিত এক আলোকবর্তিকা, যার জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম এ মহিন, সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বকুল, জান্নাতুল ভুইয়া, সাংবাদিক তানভির জান্নাতুল ভুইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপস্থিত মুসল্লিরা আবেগভরে বলেন—“মাওলানা শামসুদ্দিন হুজুরের দেখানো পথ ও আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে নিয়ে যাবে"।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর