ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা

বদরুদ্দীন উমর আর নেই


বদরুদ্দীন উমর

  • আপলোড সময় : রবিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

স্টাফ রিপোর্টার 

প্রবীণ বামপন্থী রাজনীতিক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাসায় অসুস্থ হয়ে পড়েন বদরুদ্দীন উমর। পরে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ১০টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক অভিজাত পরিবারে বদরুদ্দীন উমরের জন্ম। তাঁর পিতা আবুল হাশিম অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন বিশিষ্ট তাত্ত্বিক, লেখক ও গবেষক। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একাধারে বিশ্লেষক এবং প্রভাবশালী মতাদর্শিক চিন্তক হিসেবে পরিচিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর