ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে আগুনে পেট্রলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো

নরসিংদীতে ব্যবসায়ীকে হত্যা


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২২ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়া (৬৫)কে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় বাজারে মুদি ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক মিয়া। পরে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও কথা বলতে না পারায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘারে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সোমবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। খবর পেয়ে সকালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ভাই সুরুজ মিয়া বলেন, “ভাই প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু ফোন ধরছিলেন না। পরে রাত ২টার দিকে নদীর পাড়ে জবাই করা মরদেহ পড়ে থাকতে পাই। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

নিহতের মেয়ে সূচনা আক্তার বলেন, “ বাবা রাত দশটার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বাড়ি ফিরতেন। কিন্তু গতরাতে নির্ধারিত সময়ে বাড়ি ফিরেননি। তারপর বাবার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মা ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাবার খোঁজে বের হন। বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাড়ে বাবার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বাবার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না।

তিনি আরও জানান, বাবা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।” জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্রেট আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর