ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার: আটক ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদক পাচারের সময় ২৩৭ গ্রাম উচ্চমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। উদ্ধারকৃত মাদকটির আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ টাকা। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র পণ্যবাহী ট্রাকে অভিনব কৌশলে রাজশাহী থেকে ঢাকায় হেরোইনের চালান পাঠাচ্ছিল। সলঙ্গা থানার ভেংড়ী এলাকায় মহাসড়কে কৌশলগত অবস্থান নিয়ে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের গোপন চেম্বার থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা ট্রাকচালক মোঃ রবিউল ইসলাম (৫৫) ও সহকারী মোঃ বাবুল শাহ্ (৬০)। দুজনই রাজশাহীর বাসিন্দা এবং একটি বড় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর