ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার হবে:আর হামলা হবে না


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১৯ পিএম

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি সম্প্রতি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। রুবিও তাকে আশ্বাস দিয়েছেন যে, যেহেতু মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না।

মাইক লি মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকার কারণে ভেনেজুয়েলায় আর কোনো হামলা হবে না।” রুবিও আরো জানিয়েছেন, যারা মাদুরোকে আটক করার ওয়ারেন্ট বাস্তবায়ন করতে গিয়েছিলেন, তাদের সুরক্ষার জন্যই ভেনেজুয়েলায় মধ্যরাতে হামলা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে, মাদুরো ভেনেজুয়েলায় একটি বড় মাদক সাম্রাজ্যের নেতৃত্ব দেন। তিনি সেখানে মাদক উৎপাদন ও পাচার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাঠান। ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে গ্রেপ্তার বা আটক করতে সহযোগিতা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স, যা দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার রাজনীতিতে ও আন্তর্জাতিক মাদক দুনিয়ায় এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে মাদুরোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে পরিচালিত হবে।

সূত্র: বিবিসি, আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর