ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

আমতলীতে আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়ে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে।

জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে বুধবার দিবাগত গভীর রাতে ইদ্রিস মোল্লার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে দের ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তৎক্ষণে ওই আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসী, মোশারফ সিকদারের লাইব্রেরী, ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদিমনোহরদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, মোর সব শ্যাস অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে সোংসার চালামু কইতে পারিনা। আল্লাহ মোরে এইরহম বিপদ ক্যানো দেলে। প্রত্যক্ষদর্শী ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা বলেন, আবু তাহের ও মোশারফ সিকদার আমার ঘরে ব্যবসা করেন। তাদের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর