ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মপির বাড়িতে আগুনে পেট্রলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস

ভাঙ্গায় আধিপত্য নিয়ে সংঘর্ষ; আহত ২০


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩২ পিএম

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলেছে মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে রাস্তায় মারধর করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর দুই দফায় কবির খানের লোকজন হাবিবুর রহমানের পক্ষের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

এই ঘটনার জের ধরে মঙ্গলবার ভোর থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে এই বিরোধ জমে ছিল। এই সংঘর্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় অশান্তির আশঙ্কা রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর