ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার প্রকাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৮ পিএম

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ফল দুইভাবে দেখা যাবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস পদ্ধতিতে ফল জানতে পারবে। সার্ভারে অতিরিক্ত চাপ এড়াতে দুইটি পৃথক পদ্ধতিতে ফল দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অনলাইন পদ্ধতিতে ফল দেখার জন্য শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে যেতে হবে। সেখানে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলেই ফলাফল প্রদর্শিত হবে।

অন্যদিকে এসএমএস পদ্ধতিতে ফল জানতে শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফল প্রকাশের প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও পুনঃযাচাই শেষে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়। মেধাভিত্তিক এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া হয় এবং প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মূল্যায়ন প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাজীবনে আর্থিক সুবিধা ও স্বীকৃতি পেয়ে থাকে।

ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট দপ্তর সার্ভার সচল রাখতে ও ফল প্রকাশ নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও প্রস্তুত রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ফল প্রকাশের পর তা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও অন্যান্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর