ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ভালুকায়ে মাটি ব্যবসা নিয়ে সংঘর্ষ: ৯টি লড়ি গাড়ি ভাংচুর


  • আপলোড সময় : রবিবার ০১ মার্চ, ২০২৬ সময় : ৪:০২ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর নতুন বাজার এলাকায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ নেতা মিয়াজ ও তায়েব গং-এর নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

হামলায় ব্যবসায়ী রাশেদুল হাসানের ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। পাশাপাশি তাঁর ভাড়া করা নয়টি লড়ি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী রাশেদুল হাসানের অভিযোগ, মাটি ব্যবসা করতে না দেওয়ার উদ্দেশ্যে তাঁর ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। শনিবার রাতে হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং লড়ি গাড়িগুলোতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল তায়েব গং ও রাশেদুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার রাতে সহিংস ঘটনার সূত্রপাত ঘটে। এলাকাবাসীর দাবি, কয়েক দফা সমঝোতার চেষ্টা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

ঘটনার সময় আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে এলাকায় টহল জোরদার করা হয়।

ঘটনার পর রাশেদুল হাসান বাদী হয়ে মোট সাতজনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছাত্রলীগ নেতা মিয়াজ ও তায়েব গং-এর নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাটি ব্যবসাকে কেন্দ্র করে এ ধরনের বিরোধ নতুন নয়। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাঁরা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর