ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পেল, নিউজিল্যান্ড কত


  • আপলোড সময় : সোমবার ০৯ মার্চ, ২০২৬ সময় : ৩:৫৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দ শুধু ট্রফি উঁচিয়ে ধরা বা উদ্‌যাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে জড়িয়ে থাকে বড় অঙ্কের অর্থ পুরস্কারও। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত যেমন গৌরব অর্জন করেছে, তেমনি পাচ্ছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টে অংশ নেওয়া কোনো দলকেই খালি হাতে ফেরায়নি।

বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। তাদের এই সাফল্যের সঙ্গে যুক্ত হয়েছে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও। আইসিসি ঘোষণা অনুযায়ী, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৬৪ কোটিরও বেশি টাকা (প্রতি ডলার ১২১.৬৫ টাকা হিসাবে)।

এই মোট প্রাইজমানির বড় অংশই বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। শিরোপা জিতে ভারত পেয়েছে ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবের পাশাপাশি এই অর্থ পুরস্কার দলটির জন্য বাড়তি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডও পেয়েছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। ফাইনাল ম্যাচে তারা ভারতের কাছে ৯৬ রানে পরাজিত হয়। রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পাচ্ছে ১৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটির টাকার সমান।

অন্যদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলও উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাচ্ছে। ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে যে দুই দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল, সেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৯ কোটিরও বেশি টাকা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল ২০টি দল নিয়ে। টুর্নামেন্টের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া চারটি দলও পেয়েছে নির্ধারিত অর্থ পুরস্কার। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান—এই চারটি দল পাচ্ছে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে চার কোটিরও বেশি টাকা।

এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও অর্থ পুরস্কার দিয়েছে আইসিসি। মোট ১২টি দল এই পর্বেই বিদায় নেয়। প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাচ্ছে আড়াই লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন কোটিরও বেশি টাকা।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর জন্য এই অর্থ পুরস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে দলগুলোর আর্থিক সুবিধা যেমন বাড়ে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক পরিবেশও আরও শক্তিশালী হয়।

বিশেষজ্ঞদের মতে, আইসিসির এই প্রাইজমানি কাঠামো দলগুলোকে আরও উৎসাহিত করে এবং ক্রিকেটের বৈশ্বিক বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়ায় বিশ্বকাপ এখন শুধু সম্মানের লড়াই নয়, আর্থিক দিক থেকেও অত্যন্ত আকর্ষণীয় একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর