ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৩৭ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে শেরপুর পৌরসভার উদ্যোগে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) শেরপুর পৌর শহরের রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও দীর্ঘ সময় পানি জমে থাকতে না দেওয়া।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিক। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালু রাখা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।


এ সম্পর্কিত আরো খবর