ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বিদেশে বাংলাদেশি ছাত্রীর সাফল্য


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৩:৩০ পিএম

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় (UBC) এক অনন্য সাফল্যের নজির গড়েছেন বাংলাদেশি ছাত্রী জারিফা নাওয়ার। বিশ্ববিদ্যালয়টির ১৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বোর্ড অব গভর্নরসের ছাত্র প্রতিনিধি (Student Governor) হিসেবে নির্বাচিত হয়েছেন। বিদেশের মাটিতে এই অর্জন বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সংস্থা, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কৌশলগত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বোর্ডে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব। জারিফা নাওয়ার এই পদে দায়িত্ব পালন করার সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, বোর্ড অব গভর্নরসের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, মতামত প্রস্তাব বোর্ডের সামনে উপস্থাপন করার দায়িত্বও তার ওপর থাকবে।

এর আগে ২০২৪ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ((VP)) পদে নির্বাচিত হয়েছিলেন। সেই দায়িত্ব পালন করার সময় তিনি শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং বিভিন্ন সাংস্কৃতিক একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বগুণ দক্ষতার কারণে তিনি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

শিক্ষাজীবনে নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন জারিফা নাওয়ার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন দায়িত্বশীল যোগ্য শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিদেশের মাটিতে অনন্য এই সাফল্য অর্জনকারী জারিফা নাওয়ারের গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কালাইহাটা গ্রামে। তার পরিবারের সদস্যরাও শিক্ষা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

জারিফা নাওয়ারের পিতা ডা. জাফরুল ইসলাম সৌরভ এবং মাতা ডা. নাসরিন সুলতানা মোনামী বর্তমানে কানাডায় বসবাস করছেন। পরিবার থেকে শিক্ষা মানবিক মূল্যবোধের অনুপ্রেরণা পেয়েই তিনি শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

তিনি বাংলাদেশের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এ. জেড. এম. মাইদুল ইসলাম-এর একমাত্র নাতনি। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই জারিফা নাওয়ার পড়াশোনার পাশাপাশি নেতৃত্বমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। তার এই অর্জন পরিবার আত্মীয়-স্বজনদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

জারিফা নাওয়ারের এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবারকেই নয়, সমগ্র বাংলাদেশকেও গর্বিত করেছে বলে মনে করছেন সচেতন মহল। বিদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীদের এমন সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে বাংলাদেশি শিক্ষার্থীরা মেধা যোগ্যতার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম। জারিফা নাওয়ারের এই অর্জন ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর