ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ


এ বি এম ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ

  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব প্রশাসনিক দক্ষতা বিবেচনায় নিয়েই এই দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা গবেষণা ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে অধ্যাপক মামুন আহমেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতাকে বিবেচনায় নিয়েই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে এর আগে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠান।

ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকেও অব্যাহতি চেয়ে আবেদন করেন নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পাঠানো এক আবেদনপত্রে তিনি এই পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এরপরই তিনি রাষ্ট্রপতির কাছে অব্যাহতির আবেদনপত্র জমা দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–অধ্যাপক হিসেবে তাঁর মূল দায়িত্বে ফিরে যেতে চান বলে আবেদনপত্রে উল্লেখ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর কিছুদিন পর আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

সাম্প্রতিক এই পরিবর্তনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতে নতুন প্রশাসনিক নেতৃত্বের সূচনা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা খাতের উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কার্যকর করার ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর