ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা


  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫৪ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী সীমান্তবর্তী কাজিপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো।  এর জের ধরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লালু মিয়ার দোকান ও বাসাবাড়ীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ঐ এলাকার  মৃত দানেছ মন্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকান ভাঙচুর করে এবং দোকানে থাকা প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন লালু মিয়া। পরবর্তীতে হামলাকারীরা বসতবাড়ীতেও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তারা দরজা-জানালা ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করেছে বলে দাবী লালু মিয়ার।

ভুক্তভোগী লালু মিয়া জানান, চাঁদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরা লুটপাট করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ‍ৃ


এ সম্পর্কিত আরো খবর