ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

১৫ বছরেই আইপিএল মাতাচ্ছেন সূর্যবংশী


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

ক্রীড়া ডেস্ক 

একের পর এক রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএলে ধারাবাহিক বিস্ফোরক ব্যাটিংয়ে তিনি এখন ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। সর্বশেষ ম্যাচেও তার ব্যাটে এসেছে মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস, যা রাজস্থান রয়্যালসকে জয়ের পথে এগিয়ে দেয়।

গতকাল (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। অধিনায়ক রজত পাতিদার ৪০ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। বিরাট কোহলি করেন ১৬ বলে ৩২ রান। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার ২৯ এবং রোমারিও শেফার্ড ২২ রান যোগ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপের মুখে পড়ে রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সূর্যবংশী ও ধ্রুব জুরেল। তাদের ১০৮ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাওয়ার প্লের ৬ ওভারেই রাজস্থান ১ উইকেটে ৯৭ রান তোলে, যা আইপিএলে তাদের অন্যতম দ্রুততম শুরু।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। জশ হ্যাজলউডের ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে চাপ তৈরি করেন তিনি। এরপর ভুবনেশ্বর কুমারের ওভারে দুটি ছক্কা মেরে ১৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এটি চলতি আসরে তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। আইপিএল ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি।

সূর্যবংশীর ব্যাটিং ছিল পুরো ইনিংসজুড়ে বিধ্বংসী। ২৬ বলে ৭৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৭ ছক্কায়। তার স্ট্রাইকরেট ছিল ২৬৬-এরও বেশি। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি চলতি আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

অন্যদিকে ধ্রুব জুরেলও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৮ চার ও ৩ ছক্কা। সূর্যবংশী আউট হওয়ার পর রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারের দ্রুত বিদায়ে কিছুটা চাপ তৈরি হলেও জয়ের পথে সমস্যা হয়নি রাজস্থানের।

শেষ পর্যন্ত ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। চার ম্যাচের সবকটিতে জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, তিন ম্যাচের মধ্যে একটি হার নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে তৃতীয় স্থানে।

চলতি আসরে চার ম্যাচে সূর্যবংশীর স্কোর যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান। ৫০ গড় ও ২৬৬ স্ট্রাইকরেটে তিনি এখন পর্যন্ত ২০০ রানের মালিক। মজার বিষয় হলো, রাজস্থানেরই আরও দুই ব্যাটার জয়সওয়াল (১৮৩) ও জুরেল (১৭৬) ধারাবাহিকভাবে রান করছেন।

এছাড়া বোলিংয়েও রাজস্থান রয়্যালস দাপট দেখাচ্ছে। তাদের বোলার রবি বিষ্ণয় চার ম্যাচে ৯ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় রয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর