ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে আকাশমণি কাঠসহ সিএনজি জব্দ


  • আপলোড সময় : শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে বন বিভাগের সদস্যরা কাঠ উদ্ধার করতে সক্ষম হলেও গাছচোর ও সিএনজি চালক পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় পুটিজুরি বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুটিজুরি বিটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

অভিযানকারী দল রাত আনুমানিক ১২টার দিকে পুটিজুরি বিট এলাকার ৭৭ মুখ নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়। এ সময় বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা গাছচোর ও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা সিএনজিটি জব্দ করে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে সিএনজি অটোরিকশার ভেতর থেকে ৭ টুকরা আকাশমণি গোলকাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, উদ্ধারকৃত কাঠের মোট পরিমাণ প্রায় ১১ দশমিক ৮৯ ঘনফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করে পরিবহন করা হচ্ছিল।

অভিযান শেষে জব্দকৃত সিএনজি অটোরিকশা ও উদ্ধারকৃত কাঠ শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এসব মালামাল বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্র আরও জানায়, অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জের বিভিন্ন এলাকায় বনজ সম্পদ চুরি এবং অবৈধভাবে কাঠ পরিবহনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে বনসম্পদ রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারে।

বন বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বনজ সম্পদ দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব সম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর