ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

শেরপুরে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন


  • আপলোড সময় : শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৫৯ পিএম

শেরপুরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. শাহজাহান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সমিতির কেন্দ্রীয় কমিটি ৩১ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা কমিটির অনুমোদন প্রদান করে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে জেলার পল্লী চিকিৎসকদের সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি হাসান উদ্দিন তরফদার, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক লিখন আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল লতিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. ছামিদুল।

কমিটির কোষাধ্যক্ষ পদে গোলাম মোস্তফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মো. নাজমুল হক এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে শামসুন্নাহার দায়িত্ব পালন করবেন। দপ্তর সম্পাদক হয়েছেন অর্জুন কুমার দেব এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইসমাইল হোসেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে আলমগীর হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. সোহানুর রহমান নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন সুমন রুবেল। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মো. মোবারক হোসেন এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আলহাজ্ব মো. শফিকুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

সমাজসেবা সম্পাদক হিসেবে মো. কামাল উদ্দিন এবং সহ-সমাজসেবা সম্পাদক হিসেবে মো. আব্দুস ছোবাহান দায়িত্ব পেয়েছেন। কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আনোয়ার হোসেন, মো. রুবেল চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক মিয়া, মো. শেখ ফরিদ, শেখ ফরিদ, ওহাব আলী, আবুল কালাম আজাদ, মো. আরিফুল ইসলাম এবং মো. আনিসুর রহমান।

নবগঠিত এ কমিটি শেরপুর জেলার পল্লী চিকিৎসকদের সংগঠিত করা, তাদের পেশাগত মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, এই কমিটি জেলার সকল পল্লী চিকিৎসকদের স্বার্থ রক্ষায় কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্যখাতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের কাছে আরও উন্নত সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

নতুন এ কমিটি গঠনের মাধ্যমে শেরপুর জেলার পল্লী চিকিৎসকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর