ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ সময় : ১০:০৩ পিএম

স্টাফ রিপোর্টার:

“হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা” শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক  প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন। 

আজ ১৮ এপ্রিল (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অসুস্থ সন্তানটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, পরিবারের বড় সন্তান নিহাল (৬) এবং ছোট সন্তান সিয়াম (৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতরের দিন তাদের ছোট সন্তান সিয়াম (৩) মৃত্যুবরণ করে, যা পরিবারটির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর