ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত: পাস ৫২.১২% ৭ দফা দাবি না মানলে আরেকটি বিপ্লব হবে: জামায়াত আমীর আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তার আজ থেকে শুরু হচ্ছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে হটিয়ে বিকল্প সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দ্বীপ গ্রেপ্তার

সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২২ এএম

সুইজারল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাইন নদী ও এর তীর থেকে বুরুন্ডির এক নাগরিকের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর ওই আশ্রয়কেন্দ্রে তার সঙ্গেই এক কক্ষে থাকা ৪৩ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। ৩৩ বছর বয়সী ওই বুরুন্ডিয়ান ব্যক্তি গত ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন এবং তার পরিচিতরা পুলিশকে বিষয়টি জানানোর পর তল্লাশি শুরু হয়।

 

পুলিশি তদন্তে জানা যায়, বাসেল শহরের কাছে স্টেইন এলাকার নদীতীরে একটি ব্যাগের ভেতর মানুষের একটি পা দেখতে পান নিখোঁজ ব্যক্তির পরিচিতরা। এরপর পুলিশের ব্যাপক তল্লাশিতে আরও কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে মরদেহের অন্যান্য অংশগুলোও ছিল। সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আর্গাউ ক্যান্টনের সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, মরদেহটি টুকরো টুকরো করে কেটে আবর্জনা ফেলার ব্যাগে ভরে রাইন নদী ও নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল।

 

পরে আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালিয়ে এবং সংগৃহীত প্রমাণের ভিত্তিতে নিহতের রুমমেট ওই বাংলাদেশিকে গত ২৭ অক্টোবর গ্রেপ্তার করা হয়। কৌঁসুলির দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হত্যাকাণ্ডটির পেছনে রাজনৈতিক বা ধর্মীয় কোনো উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আটক সন্দেহভাজনের মধ্যে মানসিক সমস্যার কিছু লক্ষণও লক্ষ্য করা গেছে।

 


এ সম্পর্কিত আরো খবর