ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত: পাস ৫২.১২% ৭ দফা দাবি না মানলে আরেকটি বিপ্লব হবে: জামায়াত আমীর আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তার আজ থেকে শুরু হচ্ছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে হটিয়ে বিকল্প সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দ্বীপ গ্রেপ্তার

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৫ এএম

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (৩১ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেসকো শিবগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকাগুলোতে সংযোগ বন্ধ রাখা হবে।


ভবিষ্যতে এলাকাটিতে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যেই এই মেরামত কাজ পরিচালিত হচ্ছে বলে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ কর্তৃপক্ষ। তবে নির্ধারিত বিকেল ৫টার আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। 

 

 


এ সম্পর্কিত আরো খবর