উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্কুল ক্লিনিং প্রোগ্রাম, ক্যাম্পাস ও টয়লেট পরিচ্ছন্নতা অভিযান, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার, বৃক্ষরোপণ, আইন সহায়তা ক্যাম্পেইন এবং নতুন সদস্য সংগ্রহসহ নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব এডভোকেট আবু বক্কর ছিদ্দিক, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম শিকদার, সংগঠনের সহ-সভাপতি এড. হুমায়ুন কবির, নারী ও শিশু সহায়তা সেলের প্রধান সমন্বয়ক এড. সুপ্রাণ হক, সদস্য এড. কবির আহমেদ, ঢাকা উত্তরের সভাপতি আরিফা খানম সুবর্ণা, সাধারণ সম্পাদক শিপ্রা সেন, স্বেচ্ছাসেবক আবু তাহের পল্লবসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।