ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিক্ষকতার পাশাপাশি কাজি, ২৯ শিক্ষককে শোকজ


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ বা নিকাহ রেজিস্ট্রার পেশায় যুক্ত থাকার অভিযোগে রাজশাহী অঞ্চলের ২৯ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৫ এপ্রিল মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আজাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে এই শোকজ নোটিশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একাধিক লাভজনক পদে একসঙ্গে দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) এবং হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা নিয়মবহির্ভূত।

মাউশির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্ত ২৯ জন শিক্ষক-কর্মচারীকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

শিক্ষা প্রশাসন বলছে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নির্ধারিত নীতিমালা ভঙ্গ করে অতিরিক্ত লাভজনক পদে কাজ করা শৃঙ্খলা পরিপন্থী এবং এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় রাজশাহী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত পেশায় যুক্ত থাকা শিক্ষার মান ও নৈতিকতার ওপর প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর