ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চার পুলিশ কর্মকর্তাকে বদলি, রংপুর ও কিশোরগঞ্জে নতুন এসপি


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

অনলাইন রিপোর্টার

সরকার বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর হবে এবং এটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা ড. এস এম ফরহাদ হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

অন্যদিকে, রংপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তার স্থলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই বদলি ও পদায়নের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রগুলো বলছে, নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এসব পদায়ন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়।



এ সম্পর্কিত আরো খবর