ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সুন্দরগঞ্জে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


  • আপলোড সময় : শনিবার ০২ মে, ২০২৬ সময় : ৪:০৪ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

আলোচনা সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. দেলওয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক। তিনি বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পৌর শ্রমিকদলের সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মতিয়ার পারভেজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলম জামান মিন্টু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আনজুরুল ইসলাম আনজু মিয়া, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, বেলকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলাম, বেলকা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. মাহাবুর রহমান, বেলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়াছিন আলী আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহিদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শ্রমিকদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


এ সম্পর্কিত আরো খবর