ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ডেমোক্রেটিক লিডার ড. নাজ হাসান শাহীন-এর আমন্ত্রণে মিশিগানে সভা ও ডিনার


  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ১:৫৩ পিএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে ।। 

ডেমোক্রেটিক পার্টির নেতা ড. নাজ হাসান শাহীন-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানানোমূলক সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে হেমট্রামিক সিটির আলাদ্দীন রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটে।

ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এই বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্রেটিক লিডারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ প্রবাসী, মূলধারার আমেরিকান নাগরিকসহ বিভিন্ন ভিনদেশীয় কমিউনিটির প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ড. নাজ হাসান শাহীন-এর উদ্যোগ ও রাজনৈতিক অংশগ্রহণকে স্বাগত জানান এবং তাকে অভিনন্দন জানান। বক্তারা বলেন, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচনী পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিঃসন্দেহে গর্বের বিষয়। এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য সম্মানের বিষয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. নাজ হাসান শাহীন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাকে তিনি নিজের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তার মতে, জয় বা পরাজয় মূল বিষয় নয়; বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে একজন বাংলাদেশি-আমেরিকান নাগরিক হিসেবে প্রার্থী হওয়া এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সামনে বাংলাদেশকে তুলে ধরাই সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, মিশিগানের বাংলাদেশি ও প্রবাসী কমিউনিটি তাকে যে সমর্থন, সাহস ও ভোট দিয়েছে, তা তার মনোবলকে আরও শক্তিশালী করেছে। এই সমর্থনের কারণেই তিনি ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে কমিউনিটির পাশে থেকে কাজ করতে আগ্রহী। তিনি জানান, নাগরিকদের কল্যাণে তিনি আগামীতেও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চান এবং একই অবস্থানে থেকে আরও শক্তিশালীভাবে লড়াই চালিয়ে যাবেন।

ড. নাজ হাসান শাহীন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই যাত্রায় যাঁরা তার পাশে ছিলেন, তাদের অবদান তিনি কখনো ভুলবেন না।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই ড. নাজ হাসান শাহীন-এর রাজনৈতিক অংশগ্রহণকে সময়োপযোগী ও যথার্থ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তার ব্যক্তিত্ব, আচরণ এবং বিভিন্ন কমিউনিটির সমস্যা সমাধানে পাশে থাকার মানসিকতা তাকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় অর্জন। তারা ভবিষ্যতেও ড. নাজ হাসান শাহীন-এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ড. নাজ হাসানের আমন্ত্রণে একসঙ্গে ডিনার বা ভোজসভায় অংশ নেন। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে একতা, গর্ব এবং উৎসাহের নতুন বার্তা ছড়িয়ে দেয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর