ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গরু চুরির ঘটনায় অভিযান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক


  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ৪:১৪ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা-এ চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রেস ব্রিফিং করেছে পুলিশ। সোমবার (৪ মে) ঘোড়াঘাট থানা প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) নিয়ামত হাসান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। সহকারী পুলিশ সুপার নিয়ামত হাসান বলেন, মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সদস্য এবং ৩ জন চোরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানে একটি নীল রঙের পিকআপ ভ্যান এবং চুরি হওয়া গরু বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২ মে নূরপুর গ্রামে গরু চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান জোরদার করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (বগুড়া ন-১১-১৮৩১) জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মোঃ কাওসার ইসলাম, মাহমুদুল হাসান মুন্না, মোঃ সুভেল মিয়া, আল রাহিদ আপন ও মোঃ ফাহিম ইসলামসহ আরও কয়েকজন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণকে সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


এ সম্পর্কিত আরো খবর