ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল সহকারীর


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ মে, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে পিষ্ট হয়ে বাসের চালকের সহকারী শান্ত (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামের একটি গেটলক যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে ঘটনাটি ঘটে। পথে একজন যাত্রী হাত উঠিয়ে বাসে ওঠার সংকেত দিলে চালক ব্রেক চাপেন। এ সময় হঠাৎ ব্রেক জ্যাম হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ পরিস্থিতিতে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা চালকের সহকারী শান্ত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে তিনি বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, মহাসড়কে যাত্রী ওঠানামার অনিয়ম ও যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর