ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৩:৪৭ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় সামছুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ডের নিকট ঢাকা-সিলেট মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুল হক উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। তিনি জগদীশপুর বাজারে কলা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা যায়, প্রতিদিনের মতো সারাদিন বেচাকেনা শেষে রাতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গ্রীনলাইন পরিবহন এর বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর