ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জামালপুরে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ৫:০৫ পিএম

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের মাদারগঞ্জ থেকে গাইবান্ধার সারিয়াকান্দি পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, এই সেতু বাস্তবায়িত হলে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে যমুনা সেতুর ওপর যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের মানুষ প্রায়ই দীর্ঘ যানজট ও ভোগান্তির শিকার হচ্ছেন। নতুন একটি সেতু নির্মিত হলে বিদ্যমান যমুনা সেতুর ওপর চাপ কমবে এবং দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন ও মানুষের যাতায়াত সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে বিকল্প যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা জরুরি। দ্বিতীয় যমুনা সেতু শুধু যানজট কমাবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

আকাশজমিন / আরআর      


এ সম্পর্কিত আরো খবর