ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রংপুরসহ উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ৬:০২ পিএম

দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর রংপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ও দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, হঠাৎ কম্পনে তারা কিছুটা সময়ের জন্য হতবাক হয়ে পড়েন। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র অনুযায়ী, উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে প্রায় ২৭১ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে মাঝেমধ্যেই কম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এগুলো বড় ধরনের ক্ষতির কারণ না হলেও সচেতন থাকা জরুরি। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আকাশজমিন / আরআর      


এ সম্পর্কিত আরো খবর