ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নতুন নেতৃত্ব বরনে প্রস্তুত শেকৃবি ছাত্রদল


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

স্টাফ রিপোর্টার:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বর্তমান কমিটি  তাপস সভাপতি এবং আলমগীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ২০২২ এ। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসাবে তারিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসাবে সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ফরহাদ দায়িত্ব পায়। এই কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে অনেকদিন আগেই তবে পুর্নাঙ্গ কমিটি হয়নি। তাই দীর্ঘ দিনের ছাত্রদলের ত্যাগী কর্মীরা নতুন ভাবে কমিটি চায়, ছাত্রদলের পরিচয় চায়। জুলাই আন্দোলনে ছাত্রদলের কর্মীরা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করে এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি এবং শিবিরের কমিটি গঠন হলেও ছাত্রদলের ঐতিহ্য ম্লান হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে জোর গুঞ্জন উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ছাত্রদলের কমিটি নতুন করে গঠন হবে। এই বিষয় এ খোজ নিয়ে জানা যায় কিছু মেধাবী এবং বিরোধী আমলে রাজপথে সক্রিয়রা মূল্যায়িত হতে যাচ্ছে। 

আলোচনায় নাম উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের ছাত্র বর্তমান পিএইচডি গবেষক সামাদ, নিজ জেলা ঠাকুরগাঁও, সে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির এর অনুসারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের কয়েকজন আলোচনায় আছে এরমধ্যে উল্লেখযোগ্য রাসেল পারভেজ, জীব্রাইল শরীফ। তারা নাছিরের অনুসারী করে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের প্রার্থী আছে মোহাইমেন, বিরোধী দলের আমলে সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং তার দুলাভাই বিগত জুলাই আন্দোলনে শহীদ হয়। 

অন্যদিকে ১৯ ব্যাচের ছাত্র শোআইব ইসলাম আলোচনায় আছে। সে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং পারিবারিক ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত। শোআইব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার মত রেজাল্ট থাকলেও শেখ হাসিনা বিরোধী আন্দোলন এ সরব উপস্থিতি ছিলো। সে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবের অনুসরী। এছাড়াও ১৯ ব্যাচের সামিউল আলোচনায় আছেন এবং রাকিবপন্থী হলেও তাকে বিগত আমলে আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতি ছিলো না।

বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে আলোচনায় আছে মোরসালিন অনিক, সে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং পারিবারিক ভাবে বিএনপি রাজনৈতিক আদর্শের। মোরসালিন অনিকের বাড়ি বগুড়া।


এ সম্পর্কিত আরো খবর