ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ছক্কায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:১৭ পিএম

ক্রীড়া ডেস্ক

১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে একের পর এক বিস্ময়কর কীর্তি গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার ছক্কায় সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন এই তরুণ ব্যাটার। আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার পর এবার টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলকও নিজের নামে করে নিলেন তিনি।

শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন সূর্যবংশী। সেই ছক্কাই ছিল তার ইতিহাস গড়ার সূচনা। মাত্র ৫১৪ বল খেলে টি–টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি, যা এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে এই কীর্তির রেকর্ড।

ম্যাচে তিনি ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। পাওয়ার প্লের ভেতরেই সব ছক্কা হাঁকিয়ে তিনি আরও একটি রেকর্ড গড়েন। আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বাধিক ৩০টি ছক্কার মালিক এখন এই তরুণ ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে, যিনি ২০২৪ মৌসুমে ২৯টি ছক্কা মেরেছিলেন।

তবে সূর্যবংশীর এই ব্যাটিং ঝড়েও জয় পায়নি তার দল রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শনের ব্যাটে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। গিল ৮৪ রান এবং সুদর্শন ৫৫ রানের ইনিংস খেলেন।

২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান রয়্যালস। নিয়মিত উইকেট হারিয়ে তারা বড় সংগ্রহের কাছাকাছিও যেতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে যায় দলটি।

গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন রশিদ খান। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। অন্যদিকে জেসন হোল্ডার ২.৩ ওভারে মাত্র ১২ রান খরচায় ৩টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যদিও দল হারিয়েছে, তবুও সূর্যবংশীর ব্যাটিং পারফরম্যান্স ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই তরুণ ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হয়ে উঠতে পারেন।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর