ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

ক্রীড়া ডেস্ক

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে সুযোগ পেয়েছেন তাজ নেহার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে স্বাগতিক বাংলাদেশ।

আগামী ২৫ মে বাংলাদেশ দল দেশ ছাড়বে। এরপর স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ থাকবে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ–১ এ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং নেদারল্যান্ডস। ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগ্রেসরা।

এরপর ১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসে ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর