ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নালিতাবাড়ীতে মাকে ঘিরে ভালোবাসার অনন্য আয়োজন


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

মাকে ঘিরে আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য পরিবেশে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো একুশে পাঠচক্রের নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আসর। “জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ” স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সেঁজুতি অঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে মা দিবস উদযাপন পায় ভিন্নমাত্রা। “মা, আশ্রয়ের একটাই ঠিকানা” প্রতিপাদ্যে আয়োজিত একুশে পাঠচক্রের ১৩২তম আসরে সভাপতিত্ব করেন শিক্ষক শান্তি সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন পাহাড়ি জনপদে দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ধাত্রীর সেবায় নিয়োজিত গুণী নারী নূর জাহান। সমাজে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। এসময় মা দিবস উপলক্ষে প্রকাশিত দেয়ালিকা ‘অক্ষরপত্র’-এর মোড়ক উন্মোচন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আঞ্জুমান আরা বেগম।

আয়োজনে উপস্থিত মায়েদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা। পরে সন্তানরা নিজেদের মায়ের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করলে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। অনেককেই এসময় অশ্রুসজল চোখে দেখা যায়।

আয়োজকরা জানান, সমাজে মায়ের মর্যাদা, ভালোবাসা ও অবদানের প্রতি সম্মান জানাতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সন্তান ও মায়ের সম্পর্ককে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন মাসিক কণ্ঠস্বর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক সাইফুল ইসলাম এবং কণ্ঠস্বর-এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল। বক্তারা বলেন, মা শুধু পরিবার নয়, সমাজ গঠনের মূল ভিত্তি। মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা সমাজকে মানবিক করে তোলে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থী ফারদিন ও সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলির পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও ভালোবাসার আবহে শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন। স্থানীয়রা বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে এবং পারিবারিক মূল্যবোধ আরও শক্তিশালী করবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর