ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নীলফামারীতে পেশাগত মর্যাদার দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:২৫ পিএম

নীলফামারীতে পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। এ সময় তারা পেশার প্রতি অবমাননাকর মন্তব্য বন্ধসহ নীতিগত সুরক্ষার দাবি জানান।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম এবং ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নীলফামারী জেলা শাখা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন ঔষধ কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরামের জেলা সভাপতি সাহীবুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি মিনাতুল্লাহ ও আলমগীর হোসেন, ফারিয়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সদর শাখার সভাপতি জিন্নাত খাঁন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত অপমানজনক। তারা বলেন, এই পেশায় নিয়োজিতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি, যারা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তারা আরও বলেন, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও এখনো এই পেশার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর