ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলেনি, তদন্তে কমিটি গঠন


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি—এ বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাহকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত অফিস আদেশে কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কমিটিতে অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তিনি বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ব্যস্ত থাকলেও একই সময়ে এই তদন্ত কমিটির কাজেও যুক্ত থাকতে হবে। জানা গেছে, হাবিবুল বাশার সুমন ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসন সংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে বিভিন্ন সময় নানা ব্যাখ্যা ও বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ওই বিশ্বকাপে অংশ নেয়নি, যা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে ক্রীড়ামহলে। নতুন এই কমিটির মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আকাশজমিন / আরআর       


এ সম্পর্কিত আরো খবর