ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ১১:২৬ এএম

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ সিলেট টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় স্বাগতিকদের সামনে এখন বড় সুযোগ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। ম্যাচ ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ, আর জয় পেলে হবে আরও বড় ইতিহাস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টেস্টে জিততে পারলে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আত্মবিশ্বাসী টাইগাররা সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

তবে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে সিলেটের আবহাওয়া। গত কয়েক দিন ধরেই সেখানে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবারও বৃষ্টির কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টেস্টের বাকি দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও বৃষ্টির কারণে ম্যাচ ড্র হলে সেটিও বাংলাদেশের জন্য ইতিবাচক ফল হবে। তবুও মাঠের লড়াইয়ে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও মনে করেন, এই ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া।

মুশফিক বলেন, সিলেটের উইকেটের চেয়ে আবহাওয়াই বেশি প্রভাব ফেলতে পারে। তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় বৃষ্টি থেমে গেলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবুজ ঘাসের উইকেট প্রস্তুত করেছে, যাতে পেসাররা বাড়তি সুবিধা পান। তবে উইকেটে ঘাস থাকলেও ব্যাটারদের জন্য সুযোগ থাকবে বলে মনে করেন মুশফিক। তাঁর মতে, সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। শুরুতে কিছুটা সুইং ও সিম মুভমেন্ট থাকলেও পরে ব্যাট করা সহজ হয়ে যায়।

প্রতিপক্ষ পাকিস্তান দলেও রয়েছে বাড়তি শক্তি। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। তবে তাঁকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। মুশফিক মনে করিয়ে দেন, পাকিস্তানের মাটিতে আগের সিরিজেও বাবর আজম খেলেছিলেন, তারপরও বাংলাদেশ জয় পেয়েছিল।

বাংলাদেশ দলের দাবি, বাবর আজমকে কীভাবে চাপে রাখতে হবে, সে পরিকল্পনা তাদের জানা আছে। পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন টাইগাররা।

এদিকে বাংলাদেশের একাদশেও আসতে পারে পরিবর্তন। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে তরুণ ব্যাটার তানজিদ হাসানের টেস্ট অভিষেক হতে পারে। আরেক ওপেনার মাহমুদুল হাসান আঙুলের চোটে ভুগছেন। তিনি খেলতে না পারলে সুযোগ পেতে পারেন অমিত হাসান।

সিরিজ জয়ের হাতছানি, নিজেদের মাঠে ইতিহাস গড়ার সুযোগ এবং পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা—সব মিলিয়ে সিলেট টেস্ট ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে। এখন দেখার বিষয়, আবহাওয়ার বাধা পেরিয়ে বাংলাদেশ মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে পারে কি না।


এ সম্পর্কিত আরো খবর