ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঝিনাইগাতীর শালচূড়ায় আদর্শ কো-অপারেটিভের বার্ষিক সভা, গুণীজনদের মিলনমেলা


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৫:১৮ পিএম

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীন “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র” (প্রস্তাবিত) মাঠে অত্যন্ত গুরুত্বের সাথে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে এবং সিইও শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভায় প্রধান আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

বার্ষিক এই সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন (টগর)। এছাড়াও সমবায় খাতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এবং ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে সমবায়িক রীতিনীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর পবিত্র বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের গঠনমূলক বক্তব্য, প্রতিষ্ঠানের বিগত বছরের সামগ্রিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন এবং সবশেষে সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও সফলতার সাথে এই এলাকার মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড শুধু শেরপুর জেলাতেই নয়, বরং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম বৃহৎ ও সফল আর্থিক সমবায় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত এ প্রতিষ্ঠানের মোট সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার এবং তাদের মোট মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫২ কোটি টাকায়, যা এই অঞ্চলের সমবায় আন্দোলনে একটি বিশাল মাইলফলক।


এ সম্পর্কিত আরো খবর