ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সৈয়দপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ


  • আপলোড সময় : রবিবার ১৭ মে, ২০২৬ সময় : ৪:১০ পিএম

নীলফামারীর সৈয়দপুরে হতদরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম শুরু করেছে নীলফামারী জেলা ব্যুরো অফিস মিডিয়া কর্ণার। রোববার (১৭ মে) দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি অসচ্ছল পরিবারের মাঝে পাঁচটি ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন নীলফামারী জেলা ব্যুরো অফিস মিডিয়া কর্ণারের ব্যুরো চিফ ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো। আয়োজকরা জানান, হতদরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। শুধু এককালীন সহায়তা নয়, বরং আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালন একটি গুরুত্বপূর্ণ খাত। সঠিকভাবে লালন-পালন করতে পারলে পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ জিকরুল হক বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্য বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আরেক বিশেষ অতিথি কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান বলেন, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ। ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারলে পরিবারগুলোর বাড়তি আয়ের পথ তৈরি হবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন হিরো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাদের মূল লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলা। পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ এম আর আলী টুটুল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকদের এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর