ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩


  • আপলোড সময় : রবিবার ১৭ মে, ২০২৬ সময় : ৪:৫৭ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৭ মে) বিকেলে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুরমা চা বাগান গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেহ ও সঙ্গে থাকা দুইটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। এ সময় খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাজন মোদি (২৮), রিমন কালিন্দী (২১) ও সুজন কালিন্দী (২৪)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। দীর্ঘদিন ধরে তারা মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলেও তথ্য পাওয়া গেছে।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং মাদকের উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক প্রবাহ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়। স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত প্রয়োজনীয়।


এ সম্পর্কিত আরো খবর